Friday, June 26, 2026

সেরার শিরোপা হাত.ছাড়া ভারতের, এবারের বিশ্বসুন্দরী মিস নিকারাগুয়া!

Date:

Share post:

বিশ্বের বুকে নিজের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি মেধার চমক তৈরি করার প্ল্যাটফর্মে পিছিয়ে পড়ল ভারত। বিশ্ব সুন্দরী ২০২৩-র (Miss Universe 2023) খেতাব হাতছাড়া শ্বেতা সারদার (Sweta Sarda)। তিনি ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করেন।কিন্তু রেজাল্ট ঘোষণা হতেই দেখা গেল সুস্মিতা সেন, লারা দত্তা, হারনাজ সিন্ধুর উত্তরসূরী হয়ে উঠতে পারলেন না শ্বেতা। এমনকি প্রথম দশেও স্থান হল না। ২০২৩ সালের মিস ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওস (Sheynnis Palacios)।

৮৪ দেশের প্রতিযোগীদের নিয়ে মধ্য আমেরিকার সান সালভাদোরে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়। শ্বেতাকে নিয়ে আশা ছিল। বিশেষ করে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের জন্মদিনে ভারত আরও এক খেতাব পাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শ্বেতা শেষ করলেন ত্রয়োদশ স্থানে।এই প্রথমবার নিকারাগুয়ার কোনও প্রতিযোগী মিস ইউনিভার্সের (Miss Universe 2023) খেতাব পেলেন। দ্বিতীয় স্থানে থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড ও তৃতীয় স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...