Saturday, March 14, 2026

অজিদের সামনে ২৪১ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া, অর্ধশতরান বিরাট-রাহুলের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের টার্গেট রাখল ভারতীয় দল। এদিন একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে অল উইকেট হারিয়ে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশতরান বিরাট কোহলি-কে এল রাহুলের।

প্রথমে ব‍্যাট করতে নেমে চাপে ভারত। টসে জিতে প্রথমে ব‍ল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প‍্যাট কামিন্স। প্রথমে ব‍্যাট করে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। আত্র চার রানে আউট হন শুভমন গিল। ৭ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান গিল। পঞ্চম ওভারেই ভারত প্রথম ধাক্কাটা খেল। এরপরই আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ রান করেন। অফ সাইডে ক্যাচ ওঠে। ট্র্যাভিস হেড পিছনের দিকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে রোহিতের ক্যাচটি ধরেন। চার রানে আউট হন শ্রেয়স আইয়র। কামিন্সের বলে খোঁচা মেরে ইংলিশকে ক্যাচ দেন শ্রেয়স। ৫৪ রান করেন বিরাট কোহলি। এই রান করার সুবাদে নজির গড়েন কোহলি। রবীন্দ্র জাদেজা করেন ৯ রান। ৬৬ রান করেন রাহুল। ১৮ রান সূর্যকুমার যাদবের। ১০ রান কুলদীপ যাদবের। অজিদের হয়ে তিন উইকেট মিচেল স্টার্কের। দুটি করে উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স এবং জস হ‍্যাজলউড। একটি করে উইকেট নেন গ্লেন ম‍্যাক্সওয়েল এবং অ‍্যাডাম জাম্পা।

আরও পড়ুন:প্রথমে ব‍্যাট করতে নেমে চা.পে ভারত, দলকে ভরসা বিরাট-রাহুল জুটির

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...