Thursday, May 14, 2026

বিশাখাপত্তনমের বন্দরে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! পু.ড়ে ছা.ই কমপক্ষে ২৩ মাছ ধরার নৌকা, বড় ক্ষ.তির আ.শঙ্কা

Date:

Share post:

বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। আগুনের তীব্রতায় পুড়ে ছাই ২৩টি মাছ ধরার নৌকা (Fishing Boat)। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বন্দরে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। এরপরই আগুন বন্দরে দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক মাছ ধরার নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। এদিন কমপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকায় আগুন ছড়িয়ে পড়লেও ২৩ নৌকা ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। মৎসজীবীদের দাবি আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আচমকাই আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আরও আগুন আরও ভয়াবহ আকার নেয়। তবে রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় বিশাল দমকল বাহিনী। বন্দরের আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই বন্দরের একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায়। মুহূর্তে পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মৎসজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কেউ নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। নাহলে একটি নৌকা থেকে আগুন এতটা ছড়িয়ে পড়তে পারে না।

 

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...