Thursday, June 18, 2026

SET-এর দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন, একনজরে সূচি

Date:

Share post:

স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন। ১৭ ডিসেম্বর অধ্যাপক নিয়োগের এই পরীক্ষা হবে। কমিশন সূত্রে খবর- এই সপ্তাহ থেকেই অ্যাডমিট কার্ড (Admit Card) দেওয়া শুরু হয়ে যাবে।

একনজরে সূচি:

  • ১৭ ডিসম্বর, রবিবার পরীক্ষা
  • ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্র
  • প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন
  • ২টি পত্রে হবে পরীক্ষা
  • প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত
  • দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত

পরীক্ষাগ্রহণে নিরাপত্তা নিয়ে ঘিরে সতর্ক কমিশন। পরীক্ষার প্রশ্ন থেকে OMR -সবতেই থাকছে কলেজ সার্ভিস কমিশনের কড়া নজরদারি। মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর ‘ট্র্যাক’ করা হবে। সুষ্ঠুভাব সেট পরিচালনার জন্য ২৩ জেলায় ২৫ নোডাল অফিসার নিয়োগ করবে কমিশন। কমিশন সূত্রে খবর, এ সপ্তাহ থেকেই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। নিজের জেলার পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষার্থী দিতে পারবেন পরীক্ষার্থীরা।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনদের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হবে।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ২ জন করে অবজার্ভার কমিশনের প্রতিনিধি হিসেবে থাকবেন। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে।
SET সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থার আর্জি জানিয়েছে কমিশন।

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...