Friday, May 15, 2026

ফের শিরোনামে যোগীরাজ্য! এবার ক.বর থেকে শিশুর দে.হ তুলে যৌ.ন হে.নস্থার অ.ভিযোগ 

Date:

Share post:

ফের খবরের শিরোনামে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। দৈনন্দিন বাড়ছেই অপরাধের সংখ্যা। খুন থেকে শুরু করে যৌন বিকৃতি কিছুই বাকি থাকছে না। এবার কবর থেকে শিশুর দেহ তুলে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এল। নাবালিকা কন্য়ার বাবা উত্তরপ্রদেশের দশাশ্বমেধ এলাকায় থাকেন। এদিন তিনি পুলিশের কাছে অভিযোগ জানান অসুস্থ হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছিল। তিনি বারাণসীর রেওয়ারি তালাব এলাকায় তার কন্যাকে সমাধিস্থ করেন। পরের দিন সন্দেহ হওয়ায় তিনি ওই এলাকায় গিয়ে দেখেন তার মেয়ের কবরটি খোঁড়া। সেখান থেকে উধাও মৃতদেহ। স্বাভাবিকভাবেই এই জাতীয় ঘটনার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। দেহের খোঁজ শুরু হতে বেশ কিছুক্ষন পর দেখা যায় মহম্মদ রফিক নামে ৩০ বছরের এক যুবক তার মেয়ের দেহের পাশে শুয়ে রয়েছে। অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন ওই যুবক। ডেপুটি পুলিশ কমিশনার আরএস গৌতম এই মর্মে জানান রফিককে গ্রেফতার করা হয়। যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

সূত্রের খবর, উত্তর প্রদেশের বারাণসীতে মেয়েটি মারা যাওয়ার পর সকলের আড়ালে কবরখানায় ঢুকেছিল এই যুবক। কবর খুঁড়ে পাঁচ বছর বয়সি মেয়েটির দেহ তুলে আনে সে। পুলিশ গিয়ে দেখে ওই শিশুর দেহের পাশে শুয়েছিল যুবক। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে তারা খতিয়ে দেখছে ওই ব্যক্তি দেহের সঙ্গে যৌনাচার করেছে কি না। দেহটির ময়নাতদন্ত করা হয়। সেখানে দেখা যায় শিশুটিকে যৌন হেনস্থা করা হয়েছিল। সরকারি হাসপাতালে এই ময়নাতদন্ত করেন তিনজন চিকিৎসকের প্যানেল। প্যানেলের পক্ষ থেকে এই যৌন হেনস্থার পেছনে কারা রয়েছে সেটা জানা প্রয়োজন বলেই জানিয়েছে। অভিযুক্তের সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখার কথা জানিয়েছে তারা পুলিশকে।

পুলিশের তরফে খবর, আদালতের কাছে আবেদন করা হবে যুবকের ডিএনএ মিলিয়ে দেখার ব্যবস্থা করার জন্য। ওই যুবক ছাড়া আর কেউ এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যুবক এই কাণ্ড কেন ঘটালেন সেটাও দেখা হচ্ছে।

আরও পড়ুন- কাশীর আদলে কলকাতায় হতে চলেছে ‘দেব দীপাবলি’, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনায় ফিরহাদ

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...