Tuesday, June 23, 2026

ঘোষণা অজিদের বিরুদ্ধে ভারতের টি-২০ দল

Date:

Share post:

বিশ্বকাপ অতীত। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। অজিদের বিরুদ্ধে ৫টি টি-২০ ম‍্যাচ খেলবে ভারতীয় দল। আর তার জন‍্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিরিজে দু’জন সহ-অধিনায়ক থাকবেন। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। শেষ দু’টি ম্যাচে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার। তখন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। শ্রেয়স আইয়ার রায়পুর এবং বেঙ্গালুরুতে শেষ দুটি টি-২০ ম‍্যাচে যোগ দেবেন। এদিকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, কে এল রাহুলদের।

চোটের কারণে এই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। তাঁর চোট এখনও সারেনি। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন অক্ষর প‍্যাটেল। দলে নেই যুজবেন্দ্র চ‍্যাহেল।

একনজরে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।

আরও পড়ুন:বন্ধুর হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন কুম্বলে

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...