Monday, April 6, 2026

Entertainment: এমিতে মুখ উজ্জ্বল করলেন একতা, পুরস্কার জিতলেন বীর দাস!

Date:

Share post:

দেশের মুখ উজ্জ্বল করলেন জিতেন্দ্র (Actor Jitendra) কন্যা ।টেলিসোপ ক্যুইন একতা কাপুর (Ekta Kapoor) ৫১ তম আন্তর্জাতিক এমিতে (International Emmy Awards 2023) পেয়ে গেলেন ডিরেক্টরেট অ্যাওয়ার্ড। ইনস্টায় এমি জেতার ছবি দিয়ে একতা লেখেন, ‘ভারতবাসী তোমাদের এমি আমি আনছি দেশে।’ আন্তর্জাতিক এমিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন আরেক ভারতীয় অভিনেতা। কমেডিয়ান বীর দাস (Vir Das) প্রমাণ করলেন নিজের কৌতুক অভিনয়ের ক্ষমতা। নেটফ্লিক্সের বিখ্যাত কমেডি শো ‘বীর দাস: ল্যান্ডিং’ জিতল সেরার শিরোপা।

বলিউড অভিনেত্রী শেফালি শাহকে ঘিরে বেশ আশা জন্মেছিল। কিন্তু পুরষ্কার হাতছাড়া হল তাঁর। ‘দিল্লি ক্রাইম সিজন ২’ -এর জন্য এবছর এমিতে মনোনয়ন পেয়েছিলেন শেফালি। তবে মেক্সিকান অভিনেত্রী কার্লা সুজার কাছে পরাজিত বলিউড। এবারের মতো এমিতে সেরা অভিনেতার খেতাব জেতা হল না ভারতীয় কোনও অভিনেতারও। সেই পুরস্কার জিতে নিলেন মার্টিন ফ্রিম্যান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৫১তম আন্তর্জাতিক এমি পুরস্কার ২০২৩-এর মঞ্চে ভারতীয় পোশাকে হাজির হন শেফালি। এথেনিক পোশাকে গ্ল্যামারাস লুকে ধরা দেন একতা কাপুর। জিম সর্বে এবং বীর দাস দুজনেই কালো স্যুট পরেছিলেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...