Tuesday, May 19, 2026

ফের কমল কলকাতার তাপমাত্রা! রাজ্যে জাঁকিয়ে শীত কবে? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) কুড়ির ঘরে নামল পারদ (Temperature)। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে শীতের (Winter) আমেজ বাড়বে। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। অন্যদিকে, আগামী ৩-৪দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে।

তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলির রাতের তাপমাত্রারও সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।

 

 

 

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...