Friday, April 24, 2026

এজেন্সি দিয়ে শিল্পপতিদের হে.নস্থা! BGBS-এ কেন্দ্রের বিরুদ্ধে প্রবল ক্ষো.ভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনেই কেন্দ্রের এজেন্সিরাজ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এজেন্সি দিয়ে রাজ্যের উন্নতি আটকে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, মোদির ক্যাশলেস ইকোনমি নিয়ে তুলোধনা করেন মমতা।

এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে BGBS-এর শেষদিনে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, “বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।“ তিনি বলেন, তাঁর কথায়, “আমি এটা মানতে পারি না ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাঁরা ভয়তে থাকেন কখন এজেন্সি এসে তাঁদের গলা টিপবে। এভাবে ভয়ে বাঁচা যায় না। ব্যবসাও করা যায় না। এ জিনিস বন্ধ হওয়া দরকার। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও তাঁর খেদের কথা ব্যক্ত করেন তিনি।“

মুখ্যমন্ত্রীর দাবি, ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত ব্যক্তিরা প্রশ্ন করছেন, এর মাধ্যমে মোদি সরকারের ডিজিটাল প্রোগ্রামকেই কি তোপ দাগলেন তিনি? এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ভারতে কর্মসংস্থান কমেছে। কিন্তু বাংলায় কর্মসংস্থান বেড়েছে। “বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।“


Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...