Site Logo

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

EBBS Desk·
বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর স্পষ্ট ঘোষণা, এবার আর শুধু পরিবর্তন বা বদল নয়, বিজেপির অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ‘বদলা’ নিতে শুরু করেছে বাংলার মানুষ। বৃহস্পতিবারের ভোটে ৯০ শতাংশের বেশি ভোটদান সেই ‘প্রতিশোধেরই’ প্রতিফলন বলে দাবি করেন তিনি।

Sponsored

Sranchi In Article

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গাবক্ষে নৌকাবিহারকে তীব্র কটাক্ষ করে নেত্রী একে ‘ভোটের নাটক’ ও ‘ফটোশপিং’ বলে অভিহিত করেন। তাঁর প্রশ্ন, দিল্লির যমুনা যখন দূষণে জেরবার, তখন প্রধানমন্ত্রী বাংলার পরিষ্কার গঙ্গায় এসে হাওয়া খাচ্ছেন কেন? মোদীর ঝালমুড়ি খাওয়াকেও সাজানো নাটক বলে দাবি করে মমতা বলেন, আগে থেকে ক্যামেরা ফিট করে, বাড়ি থেকে ঝালমুড়ি বানিয়ে এনে পকেট থেকে নতুন নোট বের করা— সবটাই সস্তা প্রচার।

বক্তব্যের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ৪ জুন ভোটের ফল বেরোলেই বিজেপি দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। গত নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার ফল যে বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে, তা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, এসআইআরের নামে অত্যাচার আর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে খেলা বিজেপি খেলেছে, মানুষ তার যোগ্য জবাব দিচ্ছে। নেত্রীর কথায়, ছাত্র-যুবদের কণ্ঠরোধ করা বা বাংলার কৃষ্টিকে অপমান করার যে চেষ্টা বিজেপি করছে, তার বিরুদ্ধে এবার মানুষ রুখে দাঁড়িয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে মমতা বলেন, ছাত্রদের গণতান্ত্রিক প্রতিবাদ মানেই নৈরাজ্য নয়। যাদবপুর বাংলার তথা দেশের গর্ব। যারা বাংলার শিক্ষা ও সংস্কৃতিকে অপমান করছে, তাদের এই মাটি ক্ষমা করবে না। মহিলা সংরক্ষণ বিল নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর অভিযোগ, ২০২৬ সালে আসন বাড়িয়ে ৮৫০ করার যে ‘প্ল্যান বি’ বিজেপির মাথায় আছে, তা আসলে বঙ্গভঙ্গ এবং দেশভাগের চক্রান্ত।

খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবনযাত্রা— সব কিছুতেই বিজেপির ‘দাদাগিরি’ চলবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, মানুষ কী খাবে তা মানুষই ঠিক করবে। সভার শেষে শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানের সুরের মূর্ছনায় এক অন্য মাত্রা পায় তৃণমূলের এই প্রচার সভা।

আরও পড়ুন- মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

16h ago