Saturday, May 16, 2026

ফের র.ক্তাক্ত কাশ্মীর! রাজৌরিতে জ.ঙ্গির গু.লিতে শ.হিদ ২ জওয়ান

Date:

Share post:

ফের রক্তাক্ত হল কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সূত্রের খবর, রাজৌরি জেলার বাজিমল জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে বুধবার সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। বাহিনীর সদস্যদের দেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জঙ্গিদের গুলিতে এক মেজর ব়্যাঙ্কের কর্তা এবং এক জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর শুরু হয় এনকাউন্টার। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই চলছে। ঘটনাস্থলে এখনও অন্তত দুইজন সন্ত্রাসবাদী আটকে আছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

আরও পড়ুন- তাজপুর নিয়ে বিজেপির মি.থ্যাচারের জ.বাব দিলেন কুণাল

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...