Sunday, April 12, 2026

অপেক্ষা আর কিছুক্ষণের, উত্তরকাশীর অ.ন্ধকূপ থেকে মুক্ত হবেন ৪১ জন শ্রমিক

Date:

Share post:

বারো দিনের মাথায় উজ্জ্বল হচ্ছে আশার আলো। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের পর অন্ধকূপ থেকে মুক্ত হবেন ৪১ জন শ্রমিক। বুধবারই শুরু হয়েছে উল্লম্ব বা ভার্টিকাল ড্রিলিং। ড্রিলিং করে পাইপ বসানোর কাজ চলছে এই মুহূর্তে। পাইপের ভিতর দিয়ে প্রবেশ করানো হবে ট্রলি। ট্রলিতে শুয়ে প্রথমে ভিতরে যাবেন NDRF-এর জওয়ানরা। এরপর ওই ট্রলিতে শুয়েই এক এক করে শ্রমিকদের বের করা হবে।

নিরাপদে উদ্ধারের জন্য পুজো-প্রার্থনাও চলছে। ইতিমধ্যেই ৪১টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। শ্রমিকরা বেরিয়ে আসলেই তাদের অ্যাম্বুল্যান্সে করে পৌঁছে দেওয়া হবে হাসপাতালে চিকিৎসার জন্য। এছাড়া রয়েছে কপ্টারও। কোনো শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে তৎক্ষণাৎ যাতে চিকিৎসার ব্যবস্থা করা যায় তার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ১৫ জন চিকিৎসকের একটি টিম সেখানে আছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামিও রওনা দিয়েছেন ঘটনাস্থলে। বোতলে ভরে শ্রমিকদের জন্য গরম খিচুড়ি, জল, ওষুধপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন- BGBS: আইটিসি মার্কের উদ্বোধন! ৯৩টি মউ স্বাক্ষর, রাজ্যে আরও ১৩১৪ কোটি টাকা বিনিয়োগ সঞ্জীব পুরীর

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...