Monday, May 11, 2026

সিল্কিয়ারা থেকে শিক্ষা! চাপে পড়ে দেশের সব নির্মীয়মাণ সুড়ঙ্গের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi) সিল্কিয়ারা সুড়ঙ্গে (Tunnel) ধস নামার পরই টনক নড়ল মোদি সরকারের (Modi Govt)। এবার দেশের সবকটি নির্মাণাধীন সুড়ঙ্গের স্বাস্থ্য পরীক্ষা করার সিন্ধান্ত নিল ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। এনএইচএআই জানিয়েছে, দেশে এই মুহূর্তে ২৯টি নির্মীয়মাণ সুড়ঙ্গ রয়েছে। এই সবকটি সুড়ঙ্গের সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখবে তাঁরা।

সূত্রের খবর, এনএইচএআই কর্তারা, দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের একটি বিশেষজ্ঞ দল অন্যান্য সুড়ঙ্গ বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে, নির্মীয়মাণ সুড়ঙ্গ প্রকল্পগুলি পরিদর্শন করবেন এবং সাত দিনের মধ্যে সরকারকে রিপোর্ট জমা দেবেন। তবে এই নির্মীয়মাণ ২৯টি সুড়ঙ্গের ১২টিই তৈরি হচ্ছে হিমাচল প্রদেশে। এছাড়া, জম্মু ও কাশ্মীরে ৬টি, মহারাষ্ট্র, ওড়িশা ও রাজস্থানে দুটি করে এবং মধ্য প্রদেশ, কর্নাটক, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, এবং দিল্লিতে একটি করে সুড়ঙ্গ তৈরি হচ্ছে। সবকটাতেই চলবে পরীক্ষা। ইতিমধ্যে সুড়ঙ্গের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এনএইচএআই।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও তা বার বার ব্যর্থ হয়েছে। সুড়ঙ্গের যে অংশে শ্রমিকেরা আটকে আছেন, কিছুতেই সেখানে পৌঁছতে পারছিলেন না উদ্ধারকারীরা। গত ১২ দিন ধরে বদ্ধ সুড়ঙ্গেই আটকে আছেন শ্রমিকেরা।

 

 

 

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...