Wednesday, May 13, 2026

প্রাথমিক নিয়োগ মামলায় বে.কায়দায় বিভাস! সম্পত্তির পরিমাণ জানতে তৎপর সিবিআই

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় এবার বিভাস অধিকারীর (Bibhas Adhikari) থেকে সম্পত্তির (Property) হিসাব চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সূত্রের খবর, বিভাসের নামে কোথায় কতগুলি বাড়ি, কতগুলি গাড়ি রয়েছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি আশ্রমের নামেও বিভাসের কোথায় কত জমি রয়েছে, তাও জানাতে নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যেই বিভাসের আশ্রমের সব নথি ও আয়ুর্বেদ ওষুধ ব্যবসার নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা মনে করছেন, বিভাস অধিকারীর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। কিন্তু তার সিকিভাগই দেখিয়েছেন তিনি। বাকিটা আড়াল করে রেখেছেন। সেটাই এবার দেখতে তৎপর সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, গত সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন বিভাস। সে সময়েই তাঁর কাছে তাঁর নামে থাকা সম্পত্তির তথ্য চাওয়া হয়েছিল। আধিকারিকদের কাছে সে তথ্য জমাও দেন বিভাস। তবে সেগুলি খতিয়ে দেখার পরও তদন্তকারীদের মনে হয়েছে, তাঁদের যা দেখানো হয়েছে, তার থেকেও বিভাসের আরও অনেক সম্পত্তি রয়েছে। সেগুলিরই খোঁজ পেতে চাইছেন তাঁরা।

 

 

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...