Thursday, June 25, 2026

কার জন‍্য বিশ্বকাপে ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের? জানালেন নিজেই

Date:

Share post:

কেন মাত্র একটি ম‍্যাচে খেলে বাকি ম‍্যাচে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন, সেই নিয়ে স্বয়ং এবার মুখ খুললেন স্বয়ং অশ্বিন নিজে। ২০২৩ বিশ্বকাপে শুধু মাত্র চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ছিলেন অশ্বিন। পরের ১০ ম্যাচে আর সুযোগ পাননি তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মাথায় কেন দলে সুযোগ পাননি, সেই নিয়ে মুখ খুললেন অশ্বিন। এক ইউটিউব সাক্ষাৎকারে অশ্বিন জানান এক সতীর্থের জন্য তিনি আর ভারতীয় দলে সুযোগ পাননি।

এদিন এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” আমি কোনও দিন ভাবিনি চেন্নাইয়ে একটা ম্যাচ খেলেই আমার বিশ্বকাপ শেষ হয়ে যাবে। আমি ভাল বল করছিলাম। কিন্তু তার পরেও খেলতে না পারায় হতাশ লেগেছে।” এরপরই অশ্বিন বলেন,” ধর্মশালায় আমার খেলার কথা ছিল। কিন্তু তার আগের ম্যাচেই হার্দিক চোট পেয়ে গেল। ওর বিকল্প কোনও অলরাউন্ডার দলে ছিল না। তাই বাধ্য হয়ে সূর্য ও শামিকে খেলাতে হল। সেই কারণে আমি আর সুযোগ পেলাম না। হার্দিক চোট না পেলে আমি আরও কয়েকটা ম্যাচ খেলতে পারতাম।”

বিশ্বকাপে একেবারেই শেষ মুহূর্তে ভারতীয় দলের দরজা খুলে গিয়েছিল অশ্বিনের সামনে। অক্ষর প‍্যাটেলের চোট লাগায় ছিটকে যান তিনি। সুযোগ পান অশ্বিন।

আরও পড়ুন:বিশ্বকাপের হার এখনও ভুলতে পারছেন না কে এল রাহুল, সোশ্যাল মিডিয়ায় বার্তা

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...