Tuesday, May 5, 2026

আদালত অ.বমাননার অভিযোগ! কলকাতা হাই কোর্টে হাজিরা রাজ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার Rajiv Sinha) বিরুদ্ধে। আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। শুক্রবার ওই মামলার শুনানিতে হাই কোর্টে সশরীরে হাজিরা দিলেন রাজীব। উল্লেখ্য, গত শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আর তার জেরেই এদিন সকালে আদালতে উপস্থিত হন তিনি। তবে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে উত্তর দেওয়ার সময় দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ রাজীবকে উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বলে খবর। আগামী বছরের ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

তবে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সাফ জানান, আদালত প্রয়োজন মনে করলে ফের ডেকে পাঠাতে পারে রাজ্য নির্বাচন কমিশনারকে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই রুল জারি করে আদালত।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। শুভেন্দুর অভিযোগ ছিল, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এরপরই প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

 

 

 

 

Related articles

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...