Thursday, May 14, 2026

মোদি রাজ্যে দ*লিত নি*গ্রহ! কর্মচারীকে নিজের জু*তো চা*টালেন মালকিন

Date:

Share post:

বকেয়া মাইনে চাইতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার এক দলিত কর্মী। মালকিনের জুতো চাটানোর পাশাপাশি আরও পাঁচজন মিলে বেল্ট দিয়ে বেধড়ক মারলেন ওই ব্যক্তিকে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গুজরাটের (Gujrat) এই ঘটনায় ছি ছি পড়ে গেছে স্যোশাল মিডিয়ায়। নিগ্রহের পর দলিত ব্যক্তিকে ক্ষমা চাইতেও বাধ্য করে তাঁর মালকিন। আক্রান্ত দলিত ব্যক্তির নাম নীলেশ দালসানিয়া (Nilesh Dalsania)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সূত্রের খবর নিজের প্রাপ্য টাকা চাইতে গেছিলেন নীলেশ। গত অক্টোবর মাসে রানিবা প্যাটেল নামে এক মহিলার সংস্থায় সেলস ম্যানেজার হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। যদিও কাজ শুরু করার সপ্তাহ দুয়েক পরেই তাঁকে বরখাস্ত করা হয়। এরপর চলতি মাসে ১৫ দিনের বকেয়া ১২ হাজার টাকা মাইনে চেয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু মাইনে হাতে পাননি নীলেশ। কয়েকদিন আগে সোজা অফিসে গিয়ে মাইনে চাইলে রানিবা তাঁকে নিজের জুতো চাটান বলে খবর। সেখানে থাকা আরও পাঁচ কর্মী মিলে বেল্ট দিয়ে মারধর করেন ওই দলিতকে। এরপর জোর করে মিথ্যে কথা বলিয়ে ভিডিও রেকর্ড করানো হয়। বিনা অপরাধে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। নীলেশের দুই দাদাকেও মারা হয়। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে আটক করেছে মোরবি পুলিশ।


Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...