Wednesday, June 3, 2026

ছাত্র-ছাত্রীদের স্প্যানিশ ভাষায় প্রশিক্ষন দিতে উদ্যোগী রাজ্য, শীঘ্রই মউ সাক্ষর

Date:

Share post:

ছাত্র ছাত্রীদের স্প্যানিশ ভাষায় প্রশিক্ষন দিতে রাজ্য সরকারকে সবরকম সহায়তার হাত বাড়িয়ে দেবে স্পেন। মাদ্রিদের ইন্সটিটিউট কারভেন্টেজ এর সেক্রেটারি জেনারেল এর নেতৃত্বে স্পেনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও উচ্চ শিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রতিনিধি দলের তরফে শিক্ষক প্রশিক্ষন ও স্প্যানিশ ভাষার জন্য রাজ্যের সঙ্গে ঐ দেশের ছাত্র ছাত্রীদের বিনিময়ের উপরে জোর দেওয়া হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার উপরে জোর দিয়েছেন। এই বিষয়ে স্পেন সরকারের সঙ্গে রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরের মধ্যে শীঘ্রই একটি মউ স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত সেপ্টেম্বর মাসে স্পেন সফরে গিয়ে রাজ্যে স্প্যানিশ ভাষা শেখানোর জন্য স্পেন সরকারের সঙ্গে কথা বলেছিলেন।

আরও পড়ুন- ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অ.ভিযোগ, আরও ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...