Saturday, March 14, 2026

দ্রাবিড়কে কোচ হিসাবে ধরে রাখতে এবার আসরে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করে রাখতে এবার আসরে নামল বিসিসিআই। সূত্রের খবর, দ্রাবিড়কে ছাড়তে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় দফায় দফায় আলোচনায় বসছেন তারা। আগামী টি-২০ বিশ্বকাপ পযর্ন্ত দ্রাবিড়কে কোচ হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেও ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপ পযর্ন্তই ছিল দ্রাবিড়ের চুক্তি। এরপর বিসিসিআই চুক্তি বাড়াতে চাইলেও, ভারতীয় দলের কোচ হিসাবে আর থাকতে চাইছেন না তিনি। সূত্রের খবর আইপিএল-এ কোচিং করাতে ইচ্ছা প্রকাশ করেছেন দ্রাবিড়। জানা যাচ্ছে লখনৌ সুপার জায়েন্টেসের সঙ্গে কথাবার্তাও এগিয়েছে অনেক। আর এরপরই আসরে কোমর বেধে নেমেছে বিসিসিআইয়। দ্রাবিড়ের মত বদল করানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “বোর্ডের কয়েক জন কর্তা দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন। তাঁরাই পরিস্থিতি সম্পর্কে সব থেকে ভাল জানেন। আমরা দ্রাবিড়ের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে হাতে সাত-আট মাস সময় রয়েছে। এত কম সময়ে নতুন কোচের পক্ষে দল তৈরি করা কঠিন। দ্রাবিড় দলের সঙ্গে দু’বছর ধরে রয়েছে। তাঁর সব কিছুই জানা। তাই তাঁকেই কোচ হিসাবে চাইছি আমরা। আমরা রোহিত শর্মাকেও অধিনায়ক রাখতে চাই। অন্তত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ-অধিনায়কের এই জুটিই থাকুক দায়িত্বে। আশা করছি খুব তাড়াতাড়িই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন:আজ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামছে ভারত, জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...