Friday, May 15, 2026

কথা দিয়ে কথা রাখলেন অভিষেক! বঞ্চিতদের পাঠালেন আর্থিক সাহায্য

Date:

Share post:

কথা দিয়ে বরাবরই কথা রাখেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলায় ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্রের মোদি সরকার। দাবি আদালয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক। তাঁর সঙ্গে বাসে করে সেখানে আন্দোলনে সামিল হয়ে গিয়েছিলেন অনেক বঞ্চিত। সেখানে অভিষেক কথা দিয়েছিলেন, কেন্দ্র না দিলে। তাঁর তরফ থেকেই সেই প্রাপ্য মেটানো হবে। সেই মতো চিঠি গেল রাজ্যেই বিভিন্ন প্রাপ্তের মানুষের কাছে।

২৯ নভেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। তা নিয়ে বেজায় লাফালাফি করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এর মধ্যেই আবার রাজ্যের বিজেপি বিধায়করা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে বাংলার বকেয়া নিয়ে জবাব চেয়েছেন। এই পরিস্থিতিতেই বাড়ি বাড়ি পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চিঠি।

আরও পড়ুন: হায়দরাবাদ হবে ‘ভাগ্যনগর’, তেলেঙ্গানায় ভোট প্রচারে বার্তা যোগীর

২৪ নভেম্বর নেতাজি ইনডোরের মেগা বৈঠক থেকে বাংলার প্রাপ্য আদায়ে দিল্লি গিয়ে আন্দোলন থেকে শুরু করে বিধানসভা থেকে জেলা- কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই আন্দোলনে সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে। সেখানে বাংলার দাবি আদায়ে মমতা-অভিষেক যে লড়াই-আন্দোলন করেছেন তার উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের কত টাকা কবে থেকে আটকে রেখেছে, প্রাপ্য আদায়ের তৃণমূল কতটা চাপ বাড়াচ্ছে তা চিঠিতে জানিয়েছেন দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রতিনিধিদের।

চিঠির শেষে অভিষেক লিখেছেন, “প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পাঠালাম। সপরিবারে ভালো থাকুন লড়াইয়ে থাকুন।“

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...