Thursday, February 26, 2026

রাগের চোটে স্বামীর কান ছি.ড়ে নিলেন গুণধর স্ত্রী! কারণ জানেন?

Date:

Share post:

এমনটা যে হতে পারে তা কখনও স্বপ্নেও ভাবেননি। অথচ বাস্তবে তেমন ঘটনারই সম্মুখীন হলেন তিনি। দিল্লির সুলতানপুরিতে এক দম্পতির অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছায় যে, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী।কী ‘অপরাধ’ করেছিলেন স্বামী?তিনি স্ত্রীকে বাড়ি পরিষ্কার করতে বলেছিলেন। তা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।এরই মাঝে স্বামীর কান ছিঁড়ে নেন স্ত্রী। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত স্বামীর কানে অস্ত্রোপচার করতে হয়। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত স্বামী।

ঘটনার সূত্রপাত গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ। আবর্জনা ফেলতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ৪৫ বছরের ওই ব্যক্তি। সেই সময় তাঁর স্ত্রীকে বাড়ি পরিষ্কার করার কথা বলেছিলেন। তাতেই রেগে যান স্ত্রী। আবর্জনা ফেলে বাড়িতে ঢুকতেই ঝগড়া শুরু করে দেন স্ত্রী। সেই অশান্তির মাঝেই হঠাৎ ঝাঁপিয়ে পড়েন স্বামীর উপর। ওই ব্যক্তি বলেছেন, আমি বুঝতে পারছিলাম ও আমাকে আঘাত করতে চাইছে। তাই ওকে সরিয়ে দিচ্ছিলাম।তার আরও দাবি, প্রসঙ্গ পাল্টে আচমকাই বাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলতে শুরু করেন স্ত্রী। বলেন, বাড়ি বিক্রি করে একটা অংশ তাঁকে দিয়ে দিতে হবে। সেই টাকায় ছেলেমেয়েকে নিয়ে তিনি আলাদা থাকবেন। তাঁকে শান্ত করার অনেক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সেইসময় আক্রান্ত স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতে চান। তখনই স্ত্রী পিছন থেকে ছুটে এসে তাঁর কান কামড়ে ধরে। এতটাই জোরে কামড় দিয়েছিলেন যে কানের একাংশ ছিড়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান ছেলে। অস্ত্রোপচার করতে হয় কানে।

ছেলের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ।কিন্তু জখম ব্যক্তি এতটাই অসুস্থ ছিলেন যে বয়ান রেকর্ড করাতে পারেননি। পরে কিছুটা সুস্থ হয়ে ২২ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অবাক পুলিশও।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...