Friday, June 26, 2026

গোসাবায় তৃণমূল নেতা খু.নে গ্রে.ফতার ৪, দো.ষীদের ক.ঠোর শা.স্তির দাবি পরিবারের

Date:

Share post:

গোসাবায় (Gosaba) তৃণমূল নেতা (TMC Leader) খুনে গ্রেফতার (Arrest) ৪। সোমবার রাতেই গোসাবার রাধানগর তারানগর এলাকার বুথ সভাপতি মুছাকলি মোল্লাকে খুন করা হয়। এরপরই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ (Police) ৪ জনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, স্থানীয় রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রামে রাস্তা তৈরির কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় অভিযোগ তোলেন মুছাকলি। তার জেরেই বুথ সভাপতিকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, আমার স্বামী তৃণমূল করতেন। রাস্তা তৈরিতে নিম্ন মানের সামগ্রী দেওয়ায় প্রতিবাদ করেন স্বামী। তাই তাঁর মাথায় মুগুর দিয়ে মেরে জলে ফেলে দেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই খুনের সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদের কঠোর শাস্তি চাই।

 

 

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...