Saturday, June 13, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাথায় খিচুড়ি ঢেলে দিলেন গ্রামবাসীরা!

Date:

Share post:

রায়গঞ্জে ধুন্ধুমার। তবে রাজনৈতিক মিটিং মিছিল নয় বরং বাসি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (An anganwadi center in Raiganj) কর্মীদের উপর চড়াও হলেন গ্রামবাসীরা। এই কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে তাঁদের মাথায়, গায়ে খিচুড়ি ঢেলে মাখানো হল বলে অভিযোগ। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে।

গ্রামবাসীদের অভিযোগ শনিবার থেকে খিচুড়ি জমিয়ে রেখে সোমবার তা বিতরণ করা শুরু হয়। শুধু তাই নয়, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয় বলে অভিযোগ। আজ সেই একই কাজ করতে গেলে গ্রামবাসীরা ধরে ফেলেন বলে অভিযোগ। এরপরই কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে ওই বাসিপচা খিচুড়ি ফেলে দিতে গেলে বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ঢেলে দেন বিক্ষোভকারীরা। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী অবশ্য রাঁধুনির উপর দায় চাপিয়েছেন। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন বলে খবর।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...