Wednesday, May 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের। অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। এদিন দুরন্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম‍্যাক্সওয়ে।

২) ধোনি অবসর নিলে কে হবেন সিএসকের নতুন অধিনায়ক। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বোলার রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে সিএসকের অধিনায়কের দৌড়ে এগিয়ে রুতুরাজ গায়কোওয়াড। নিছের ইউটিউব চ‍্যানেলে এমনটাই বললেন অশ্বিন।

৩) রোহিত শর্মার কথার সমালোচনা করলেন গৌতম গম্ভীর। বিশ্বকাপ ফাইনালের আগে রোহিত দলের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে যা বলেছেন তাঁরা বিশ্বকাপ জিততে চান দ্রাবিড়ের জন‍্য। আর এই কথারই সমালোচনা করেন গম্ভীর।

৪) এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির কাছে ২-৫ গোলে হারে মোহনবাগান। এই হারের পর বাগান কোচ জুয়ান ফেরান্দো বলছেন, মাঠে নামার আগে মাজিয়ার বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ২-১ গোলে জয়টা বাগান ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল।

৫) বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটারদের থেকে কোনো বক্তব্য শোনা যায়নি। তবে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যশপ্রীত বুমরাহ। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন বুমরাহ। যেখানে লেখা আছে “মাঝেমধ্যে নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া

 

 

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...