Wednesday, May 27, 2026

জাপানের মাঝ সমুদ্রে ভে.ঙে পড়ল মার্কিন সা.মরিক বিমান! নি.খোঁজ ৮ আরোহী, বাড়ছে উ.দ্বেগ

Date:

Share post:

৮ আরোহীকে নিয়ে দক্ষিণ জাপানে (Japan) ভেঙে পড়ল একটি মার্কিন যুদ্ধবিমান (Military Aircraft)। বুধবার জাপানের ইয়াকুশামা দ্বীপের (Yakushima Island) কাছে সমুদ্রের উপর আচমকাই ভেঙে পড়ে বিমানটি। সূত্রের খবর, এদিন V22 অসপ্রে (US Osprey) বিমানটিতে ৮ জন আরোহী ছিলেন। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। বুধবার স্থানীয় সময় দুপুর ২.৪৭ মিনিটে এমন দুর্ঘটনা ঘটে বলে খবর। তবে আরোহীদের মধ্যে ৩ জনের সন্ধান পাওয়া গেলেও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যে আরোহীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে নৌকা ও বিমান। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সমুদ্রের উপর ভেঙে ভেঙে পড়ার আগে মার্কিন যুদ্ধবিমানটির বাঁদিকের ইঞ্জিন থেকে আগুন বেরতে দেখেন। আর তারপরই হুড়মুড়িয়ে সমুদ্রের উপর ভেঙে পড়ে সামরিক বিমানটি। তবে জাপানে মোতায়েন করা মার্কিন বাহিনীর মুখপাত্র এখনও এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও মার্কিন সামরিক বিমান যে ইয়াকুশামা দ্বীপের কাছে ভেঙে পড়েছে সেই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে মার্কিন সামরিক বিভাগ। তবে এদিন বিমান ভেঙে পড়ার পরই স্থানীয় মৎস্যজীবীরা জানান, তাঁরা ৩ আরোহীকে সমুদ্রের জলে ভেসে থাকতে দেখেন। তবে তাঁদের সম্পর্কে কোনওকিছুই তথ্য এখনও জানা যায়নি। বিমানটি মার্কিন নৌবাহিনী এবং জাপানের প্রতিরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত।

উল্লেখ্য, গত অগাস্ট মাসেই একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলন চলাকালীন আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে প্রাণ হারান ৩ জন। অসপ্রে হল টিল্ট-রোটার প্লেন, যা হেলিকপ্টার এবং ফিক্সড-উইং এয়ারক্রাফ্ট উভয়ের মতোই উড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জাপানের বাহিনীতে এমন বিমান মজুত রয়েছে।

 

 

 

 

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...