Monday, May 18, 2026

রাজ্যপালের নতুন ‘নাটক’, এবার মহাকাশে যাওয়ার ‘বায়না’ ধরলেন সিভি আনন্দ বোস!

Date:

Share post:

খবরে না থাকতে পারলে তাঁর চলে না। নিত্য নতুন কাণ্ড কারখানা করে মিডিয়ার মনোযোগ আকর্ষণ করাটা বাংলার বর্তমান রাজ্যপালের অভ্যাসে পরিণত হয়েছে। এতদিন মাটিতে থেকে রাজ্যের নানা বিষয়ে নিয়ে দিল্লির কথামতো এটা ওটা মন্তব্য করছিলেন।তবে এবার রাজনীতি নয় সম্পূর্ণ অন্য পথে পা বাড়াতে চাইছেন তিনি। এবার তাঁর শখ হয়েছে মহাকাশ ভ্রমণের। ISRO-এর চেয়ারম্যানের কাছে তাই মহাকাশে যাওয়ার আবেদন করলেন সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। যদিও গোটা বিষয়টাই ঘটেছে একেবারে মজার ছলে।

বুধবার রাজভবনে গ্লোবাল এমার্জি পার্লামেন্টের সভায় উপস্থিত হন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। এই মুহূর্তে কোন কোন প্রজেক্ট পাইপ লাইনে রয়েছে সেই প্রসঙ্গে রাজ্যপাল জানতে চান। তখন সোমনাথ জানান, ভারত এবার মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরত আনতে চায়। সেই নিয়ে পরিকল্পনাও চলছে। তখনই মহাকাশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সি ভি আনন্দ বোস। ভারতের আগামী লক্ষ্য হল শুক্র গ্রহ। যেখানেও যান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি ২০২৪ সালেই গগনযানের জন্য আরও একটি উড়ান হবে বলেও জানা যায়। চন্দ্রযানের সাফল্যের পর চাঁদে একাধিক নতুন অভিযানের পরিকল্পনাও রয়েছে, বলেন সোমনাথ।

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...