Monday, June 8, 2026

দাদু-ঠাকুমাকে খু.ন করার অপ.রাধে আমেরিকায় গ্রে.ফতার ভারতীয় তরুণ!

Date:

Share post:

পারিবারিক অশান্তির কারণে নিজের হাতে দাদু ঠাকুমা এবং কাকাকে খুন করলেন ভারতীয় তরুণ! আমেরিকার মাটিতে এই ঘটনা ঘটলেও, অভিযুক্ত নাতি আসলে গুজরাটের (Gujrat) বাসিন্দা। পুলিশ ও মার্কিন (US) সংবাদমাধ্যম সূত্রে খবর সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ প্রতিবেশীরা গুলির আওয়াজ পান। আতঙ্কিত হয়ে তাঁরা পুলিশকে খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিলীপকুমার ব্রহমভাট (৭২) ও বিন্দু ব্রহমভাটের (৭২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। দম্পতির ৩৮ বছরের ছেলে যশকুমারকেও (Yash Kumar) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও একাধিক বুলেটের আঘাতে তাঁর মৃত্যু হয়।

কী কারণে এমন ঘটনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে প্রতিবেশীরা বলছেন নাতির সঙ্গে বৃদ্ধ দম্পতির অশান্তি রোজ লেগেই থাকতো। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেন অনলাইনে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন। কিন্তু কেন এভাবে খুন করলেন পরিবারের লোকেদের, তা এখনও জানা যায়নি।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...