Sunday, June 14, 2026

বিশ্বকাপে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমের চিত্রটা ঠিক কেমন ছিল? তুলে ধরলেন অশ্বিন

Date:

Share post:

২০২৩ বিশ্বকাপের হারের কান্নায় ভেঙে পরেছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ সিরাজরা। মাঠের মধ‍্যেই দেখা যায় তাদের চোখে জল। এমনকি ড্রেসিংরুমেও দেখা গিয়েছিল থমথমে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপে হারের ধাক্কা মেনে নিতে পারেননি তারা। আর এবার সেই নিয়ে মুখ খুললেন দলের আরকে ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ড্রেসিংরুমে ঠিক কি হয়েছিলেন সেই কথা তুলে ধরলেন তিনি।

এদিন এক ইউটিউব সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” আমরা প্রত্যেকে প্রচণ্ড দুঃখে ছিলাম। রোহিত এবং বিরাট কাঁদছিল। খুব খারাপ লেগেছিল ওদের দেখে। কিন্তু কারওরই কিছু করার ছিল না। আমাদের দলটা অনেক অভিজ্ঞ ছিল। প্রত্যেকে জানত কী করতে হবে। প্রত্যেকে পেশাদার ক্রিকেটার ছিল। নিজেদের রুটিন, ওয়ার্ম-আপ সম্পর্কে জানত। দু’জনেই জাত নেতা। দলের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছিল ওরা। তারপরেও আবেগ ধরে রাখতে পারেনি।”

এরপরই রোহিতের প্রশংসা করে অশ্বিন বলেন,” যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকান তাহলে সেরা অধিনায়কদের তালিকায় প্রায় সবাই ধোনিকে সবার আগে রাখবে। কিন্তু রোহিতও ব্যক্তি হিসেবে দারুণ। দলের প্রত্যেককে খুব ভাবে চেনে। কার কী পছন্দ-অপছন্দ সব জানে। বোঝার ক্ষমতা বাকি অনেকের থেকে ভাল। সবাইকে জানার পিছনে ওর অনেক পরিশ্রম রয়েছে। দলের বৈঠকে যোগ দেওয়ার জন্য ও ঘুমোয় না। সবার আগে দলকে রাখে। প্রত্যেকে যাতে ওর কৌশল ভাল ভাবে বুঝতে পারে সেটা ও দেখে নেয়। ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব দেওয়াকে ও অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।”

আরও পড়ুন:দ্রাবিড় সমস্যা মিটতেই এবার রোহিতকে নিয়ে আসরে নামল বিসিসিআই : সূত্র

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...