Thursday, May 14, 2026

গল্ফগ্রিনে মাঠ নিয়ে ধু.ন্ধুমার, পুলিশি হ.স্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

একটি মাঠকে নিয়ে তৈরি হল বিশৃঙ্খলা। ২০১৯ সালে গল্ফগ্রিনের নেতাজি জাতীয় সেবাদল মাঠের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।সেই মামলায় আদালতের নির্দেশ ছিল ৩০ নভেম্বর পুলিশকে গিয়ে পদক্ষেপ করতে হবে। নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মাঠে বৃহস্পতিবার গিয়ে উপস্থিত হন এবং তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা।

খোদ কাউন্সিলর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক রানিকুটি থেকে বাঘাযতীন যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএসএসডি বিদিশা  সহ একাধিক উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা। কে বা কারা এই মামলা করেছে সেই বিষয়ে নিশ্চিত নয় ক্লাব সদস্যরা। ২০১৯ সাল থেকেই মামলা চলে আসছে এবং এত বছর হয়ে যাওয়ার পরেও কেন ঘিরে দেওয়া হয়নি এই জমি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, এই মাঠটিকে দখল নেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা।এমনটাই অভিযোগ পুর প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয়দের। পুলিশের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ক্লাব সদস্যরা। এরপর অবরোধ উঠে যায়।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...