Sunday, May 17, 2026

পরিবর্তন নয় প্রত্যাবর্তন মরুরাজ্যে, কাজে এলো না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্ব

Date:

Share post:

কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে রাজস্থানে বাজি মারার চেষ্টায় ছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির সকল হেভিওয়েট নেতাদের মুখে শনা গিয়েছে অশোক গেহলট ও শচিন পাইলটের অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব। তবে চিরাচরিত পরিবর্তন নীতি ছুড়ে ফেলে এবার রাজস্থানে কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বৃহস্পতিবার বুথ ফেরত সমিক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাজস্থানে আরও একবার ক্ষমতায় আসছে অশোক গেহলট ও শচিন পাইলটের কংগ্রেস। ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। যেখানে বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ১০৬ টি আসন। অন্যদিকে, ৮০ টি আসন পেতে পারে বিজেপি।

Dainik Bhaskar- কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি।
Axis My India- কংগ্রেস পেতে পারে ৮৬- ১০৬ টি আসন। বিজেপি ৮০-১০০ টি। বিএসপি ১-২ টি।
Jan Ki Bat- কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি।
ABP-C Voters- কংগ্রেস পেতে পারে ৭১-৯১ টি আসন। বিজেপি ৯৪-১১৪ টি। বিএসপি ০-৫ টি। অন্যান্য ৯-১৯ টি।
TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...