Tuesday, May 12, 2026

প্রযোজক ভূষণ কুমার ‘ নির্দো.ষ’, ধ.র্ষণ মা.মলায় রায় দিল আদালত!

Date:

Share post:

সামনেই বড় সিনেমার মুক্তি, তার আগে স্বস্তিতে প্রযোজক ভূষণ কুমার (Bhushan Kumar)। দু বছরের ধর্ষণ মামলার ইতি। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন ‘অ্যানিমাল’ (Animal) সিনেমার প্রযোজক (Producer Bhushan Kumar)।

বছর দুয়েক আগে বলিউডের নামজাদা প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এক মহিলাকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে। ২০২১ সালে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের হয়। চলতি বছরের এপ্রিল মাসে ধর্ষণের মামলা প্রত্যাহার করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভূষণ। এর আগে ২০১৮ সালে হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলন চলাকালীনও যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে এই কেসের উপযুক্ত প্রমাণ না মেলায় ‘বি সামারি রিপোর্ট’-এর ভিত্তিতে প্রযোজক ভূষণ কুমারকে বেকসুর খালাস করল আদালত। তাঁর প্রযোজিত রণবীর কাপুর- অনিল কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবির মুক্তির আগেই স্বস্তি মেলায় খুশি ভূষণ।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...