Monday, March 16, 2026

ঘু*ষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ইডি অফিসার!

Date:

Share post:

দুর্নীতি দমন করতে গিয়ে নিজেই দুর্নীতি করে বিপাকে খোদ ইডি অফিসার (ED Officer)!তামিলনাড়ুর দুর্নীতি দমনশাখা ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-কোরাপশন দফতর (Directorate of Vigilance and Anti-Corruption Department)নগদ ২০ লক্ষ টাকা সহ গ্রেফতার করেছে এক ইডি আধিকারিককে। অভিযুক্তের নাম অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari)। তিনি কেন্দ্রীয় এজেন্সি ইডি-র এক উর্ধ্বতন আধিকারিক। যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধী রাজ্যের নেতাদের দমানোর চেষ্টা করছে বিজেপি সরকার এবার সেই এজেন্সির অফিসারই কাঠগড়ায়!

তামিলনাড়ুর ডিভিএসি সূত্রে জানা যায়, রাজ্যে ইডি-র স্ক্যানারে থাকা বহু মানুষকে বেশ কিছুদিন ধরে হুমকি দিচ্ছিলেন ইডি আধিকারিকরা। সেই সূত্রে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিভিএসি। ধৃত অঙ্কিতের বিরুদ্ধেও বেশ কিছু মানুষের থেকে হুমকি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সূত্র মারফৎ খবর পেয়ে ডিন্ডিগুল জেলার একটি টোলপ্লাজায় হানা দেয় ডিভিএসি ও ডিন্ডিগুল থানার পুলিশ। সেখানেই এক ডাক্তারের কাছে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন অঙ্কিত, এমনটাই দাবি ডিভিএসি-র। টোলপ্লাজার কাছে একটি গাড়ি আটক করে তদন্তকারী আধিকারিকরা। গাড়ি থেকেই উদ্ধার হয় ওই টাকা। অঙ্কিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...