Tuesday, March 31, 2026

হিন্দমোটরে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! মায়ের দে.হ আগলে বসে ছেলে

Date:

Share post:

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির (Hoogly) হিন্দমোটরে (Hindmotor)। বন্ধ ঘর থেকে উদ্ধার মায়ের (Mother) পচাগলা মৃতদেহ। পুলিশ (police) সূত্রে খবর, হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডের এক আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কল্যাণী হাজরা (৬৫) (Kalyani Hazra) তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। তবে স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী। গত তিন দিন ধরে দরজা বন্ধ ছিল ফ্ল্যাটের (Flat)। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দূর্গন্ধ বেরোচ্ছে। এরপরই ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ পরিচারিকার। তিনি দেখেন, ঘরের ভিতরে পড়ে রয়েছে কল্যাণী হাজরার নিথর দেহ।

এরপরই বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ছেলেকে গীতা প্রশ্ন করলে জানতে পারেন তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। তবে বিষয়টি বেগতিক বুঝেই পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করলে তাঁকে বেশ কিছুক্ষণ আটকে রাখে মানসিক ভারসাম্যহীন ছেলে শুভ্রনীল (৩৫)। এরপরই পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করলে দরজা খুলে দিতে বাধ্য হয় শুভ্রনীল। কিন্তু গীতা বেরোনোর পরই ফের দরজায় ভিতর থেকে তালা লাগিয়ে দেন গুণধর ছেলে। তবে এলাকাবাসীদের অভিযোগ, দিনদু’য়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর।

এদিকে শনিবার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং তিনিই পুলিশে খবর দেন। কাউন্সিলর জানান, আত্মীয় থেকে এলাকার কোনও মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না কল্যানী দেবী বা তাঁর ছেলে শুভ্রনীল। তবে এদিন খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষন ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভাঙতে বাধ্য হয় পুলিশ। এরপরই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে। বর্তমানে মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, সেই রিপোর্ট হাতে এলেই সবকিছু পরিষ্কার হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

 

 

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...