Sunday, June 28, 2026

বিধানসভায় জাতীয় সঙ্গীত অ.বমাননা! আরও ৩ বিজেপি বিধায়ককে ত.লব করল কলকাতা পুলিশ

Date:

Share post:

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা! আরও ৩ বিজেপি (BJP) বিধায়ককে তলব করল কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখা। এর আগে এই মামলায় ৫ বিধায়ককে তলব করা হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন শালতোড়ার চন্দনা বাউরি, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে তাঁদের ডাকা হয়েছে।

তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল বাধান বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Bandopadhyay) তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই সময়ও বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দিয়েছেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি (BJP) বিধায়করা। এই ঘটনা হয়েছে পর পর দুদিন। অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপির বিধায়করা তীব্র চিৎকার করেন। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে বিজেপি বিধায়করা। বিধানসভায় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন পরিশোধীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যে ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে, তার মধ্যে ৫ জনকে সোমবার তলব করা হয়েছে। মঙ্গলবার, বাকি তিনজনকে হাজির হতে বলা হয়েছে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...