Monday, May 18, 2026

রাজ্য পুলিশের ডিজির পরিচয় দিয়ে ফেসবুক থেকে জালিয়াতি, গ্রেফতার ১

Date:

Share post:

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নড়চড়ে বসে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শুরু হয় তদন্তও। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর সাইবার থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রাইস। তাকে রাজস্থান থেকে আটক করে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল এই প্রতারণা চক্র।

জানা গিয়েছে, ডিজি মনোজ মালব্যের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত। সেই অ্যাকাউন্ট থেকে পুলিশের বিভিন্ন পদস্থ কর্মীদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হত। অনেকেই তা গ্রহণ করতেন। আর সেখান থেকেও শুরু হত জালিয়াতি। ওই অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি মেসেজ পাঠানো হত। সেই মেসেঞ্জার বার্তায় বলা হত, ‘এখন জরুরি মিটিংয়ে রয়েছি। ফোন করতে পারছি না। একটি সমস্যায় পড়েছি। অনেক টাকার প্রয়োজন।’ এরপর কেউ টাকা পাঠালে তা হাতিয়ে নিত রাজস্থানের ওই যুবক, সন্দেহ পুলিশের।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...