Monday, May 11, 2026

ব্যাকড্রপে মোদি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেলফি জোন তৈরির ফরমান খোদ ইউজিসি’র

Date:

Share post:

সত্য সেলুকাস কী বিচিত্র…! কলেজ (College) বিশ্ববিদ্যালয়গুলিতে (University) এবার মোদি (Narendra Modi) বন্দনা শুরু করতে চলেছে খোদ ইউজিসি (UGC)। কেন্দ্রীয় সরকারের এই সংস্থার কাজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাবিষয়ক নানা পরিকল্পনা, চিন্তাভাবনার থেকে শুরু করে অনুদান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। অথচ কোনও এক অজানা কারণে শিক্ষাক্ষেত্রে পড়াশুনা সংক্রান্ত বিষয়ের বাইরে গিয়ে অদ্ভুত এক পদক্ষেপ।

সম্প্রতি, ইউজিসি’র তরফে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কাছে নির্দেশ এসেছে, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে একটি বিশেষ সেলফি পয়েন্ট তৈরি করার। যেখানে সেলফি জোনের ব্যাকড্রপে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিভিন্ন সময়ে, বিভিন্ন কর্মকাণ্ডের ছবি, কাট আউট। আর তার সামনে দাঁড়িয়েই সেলফি (Selfie) তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক কিংবা অন্যান্যরা। সেলফি তোলার জন্য তাঁদের উৎসাহ দেওয়ার কথাও কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছে ইউজিসি। ইতিমধ্যেই দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই বিষয়ে চিঠি দিয়েছেন ইউজিসি সচিব মনীশ যোশী।

খোদ ইউজিসি’র এমন অদ্ভুত নির্দেশে শোরগোল পড়ে গিয়েছে দেশের শিক্ষামহলে। সংশ্লিষ্ট মহলে অনেকেই মনে করছেন, এবার শিক্ষাঙ্গনে নতুন প্রজন্মের কাছে নিজেকে তুলে ধরতেই এমন আত্মপ্রচার মোদির। লোকসভা ভোটের আগে নতুন প্রজন্মের উপর প্রভাব ফেলতেই এমন কৌশল নিয়েছেন আত্মপ্রচারক মোদি ও তাঁর দল বিজেপি। তবে ইউজিসি’র এমন পদক্ষেপে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

 

 

 

 

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...