Saturday, June 13, 2026

অজিদের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রিঙ্কু, কি করে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন কেকেআর ক্রিকেটার

Date:

Share post:

চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে রিঙ্কু সিং। ব‍্যাট হাতে অজিদের বিরুদ্ধে ছাপ ছেড়েছেন রিঙ্কু। যত দিন যাচ্ছে, টি-২০ ফরম্যাটে জাতীয় দলে নিজের জায়গা আরও পাকা করছেন তিনি। কুড়ির ক্রিকেট মানেই এখন হয়ে দাঁড়িয়েছে রিঙ্কু-ঝড়। রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে চাপের মুখে রিঙ্কুর ২৯ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা। বিশেষ করে, তাঁর একটি ছয় ১০০ মিটার দূরে গিয়ে পড়েছিল! যা নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে।

কীভাবে তিনি অনায়াসে এমন ছয় মারতে পারেন? বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে সেই রহস্য ফাঁস করেছেন রিঙ্কু নিজেই। পঞ্চম ম‍্যাচে নামার আগে সতীর্থ জিতেশ শর্মার প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তুমি আমার সঙ্গে জিম করো। তাই তুমি তো জানোই, আমি ভাল খাবার খাই, জিমেও ওজন তুলি। এসব থেকেই বড় ছয় মারার শক্তি পাই।” শুক্রবার রাতের ম্যাচে একটা সময় বেশ চাপে ছিল ভারত। যদিও জিতেশের সঙ্গে জুটি বেঁধে সেই চাপ কাটিয়ে দেন রিঙ্কু। জিতেশ বলছেন, “আমি দেশের হয়ে শেষবার খেলেছিলাম চিনের মাটিতে। এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে। এত দর্শকের সামনে প্রথমবার দেশের হয়ে খেললাম। শুরুতে একটু চাপে ছিলাম। কিন্তু তোমাকে দেখলাম একেবারে স্বাভাবিক। তোমার জন্যই আমি আত্মবিশ্বাস ফিরে পাই। জুটি গড়ার কথাও তুমিই বলেছিল। চাপের মুখে এত ঠান্ডা মাথায় ব্যাট কীভাবে করো? এর জবাবে রিঙ্কু বলেন, “পাঁচ-ছ’বছর হয়ে গেল আইপিএল খেলছি। সেই অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগছে। আইপিএল থেকেই শিখেছি, কীভাবে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক খেলা খেলতে হয়।”

আরও পড়ুন:আজ পঞ্চম টি-২০ ম‍্যাচে নামছে ভারত, ম‍্যাচ জিতে সিরিজ শেষ করাই লক্ষ‍্য সূর্যদের

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...