Thursday, June 4, 2026

হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে কী বললেন জুয়ান?

Date:

Share post:

ঘরের মাঠে ওড়িশা এফসি-র কাছে লজ্জার হারের জেরে এএফসি কাপ থেকে বিদায় নেওয়ার পর শনিবার আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান। গতকাল আইএসএল-এ খেলতে নামে সবুজ-মেরুন। সেই ম‍্যাচে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। আর এই ম‍্যাচে জয় পেয়ে স্বস্তিতে বাগান কোচ।

এই নিয়ে বাগান কোচ বলেন,” কঠিন ম্যাচ ছিল আমাদের। কারণ, হায়দরাবাদ গত তিনটি ম্যাচে ক্রমশ অনেক উন্নতি করেছে। ওরা কঠিন প্রতিপক্ষ। আমাদের জায়গা তৈরি করা কঠিন হয়ে ওঠে। তাছাড়া আমাদের ছেলেরা মানসিক ভাবেও চাপে ছিল। হায়দরাবাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ, ওদের এটা হোম ম্যাচ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে আমরা জায়গা তৈরি করতে পেরেছি, ভালো খেলেছি, জিতেছি। সেই জন্য আমি খুশি।”

এরপরই বাগান কোচ আরও বলেন, “আমার কাছে দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। গত সোমবার একটা হতাশাজনক হারের পর শনিবার একটা কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতা সহজ কাজ ছিল না। প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি, স্বীকার করতেই হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। এএফসি কাপে গত ম্যাচের আগেই আমরা বসুন্ধরার ম্যাচের ফল জানতে পেরেছিলাম বলে ফোকাসটা নড়ে গিয়েছিল। এই ম্যাচে সেটা হয়নি। আমরা বরাবরই এই ম্যাচে ফোকাস বজায় রেখেছি।”

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনালে কেন হার ভারতের, বোর্ডকে জানালেন দ্রাবিড়

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...