Wednesday, June 24, 2026

বিশ্বকাপে এখনও জায়গা পাকা নয় রিঙ্কুর, মত ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

সম্প্রতি ম‍্যাচ ফিনিশারের তকমা পেয়েছেন রিঙ্কু সিং। চলতি অস্ট্রেলিয়া সিরিজে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি টি-২০ ফর্ম‍্যাটে ভরসা যোগ‍্য হয়ে উঠেছেন রিঙ্কু। সামনেই টি-২০ বিশ্বকাপ। ভারতীয় সমর্থকদের মতে বড় ফ‍্যাক্টর হতে চলেছেন রিঙ্কু। যদিও এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। এক সাক্ষাৎকারে নেহরা বলেন, বিশ্বকাপে জায়গা পাকা করতে গেলে এখনও লড়াই চালিয়ে যেতে হবে রিঙ্কুকে।

এই নিয়ে নেহরা বলেন,” রিঙ্কু অবশ্যই টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা এখনও অনেক দূর। যে জায়গার জন্য রিঙ্কু লড়ছে , সেটার জন্য অনেকে লড়াইয়ে আছে।”

এরপরই নেহরা আরও বলেন,”শুধু রিঙ্কু নয়, টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে থাকবে জিতেশ শর্মা এবং তিলক ভার্মাও। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া খেলবে। তাই বাকিরা কোথায় জায়গা পাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখতে হবে ১৫ জনের দলে কটা জায়গা বাকি আছে। তবে একটা জিনিস স্পষ্ট। রিঙ্কু সকলের চোখ খুলে দিয়েছে। সেই সঙ্গে সকলকে চাপে ফেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর এবং আইপিএলের পর বোঝা যাবে কে কে সুযোগ পাবে।”

আরও পড়ুন:হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে কী বললেন জুয়ান?

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...