Sunday, March 15, 2026

জাতীয় সঙ্গীত অবমান.না মামলা বিচার করার আগে হোমওয়ার্ক করে আসার পরামর্শ তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত হয়। এটাই বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতি নিয়ে বিচার করার আগে বিচারপতিকে হোমওয়ার্ক করে আসার পরামর্শ দিল তৃণমূল। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির ১০ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছিল। তার মধ্যে সোম ও মঙ্গলবার পরপর দু’দিন তাঁদের মধ্যে মোট ৮ জন বিধায়ককে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। তার পরিপ্রেক্ষিতে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

সোমবার হাইকোর্ট সেই মামলার শুনানিতে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সেই নির্দেশের পর তৃণমূলের তরফে সাফ জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচি শেষে জাতীয় সঙ্গীত হয়। তৃণমূল মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত হয়, তার নির্দিষ্ট উত্তর আমাদের কাছে আছে। কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়া তৃণমূলের সংস্কৃতি। এর সঙ্গে শপিংমল উদ্বোধনের তুলনা টানছেন যিনি, তিনি যত বড় পদেই থাকুন না কেন, তা অনভিপ্রেত। দেশীয় মনীষীদের সম্মান করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এটা একটা ঐতিহ্য, এটা একটা ধারা। আদালত প্রয়োজনে হোমওয়ার্ক করুক, না বুঝে এ ধরনের মন্তব্য কাম্য নয়।

বিজেপিকে নিশানা করে তৃণমূল মুখপাত্র বলেন, বিজেপির যাঁরা ধরনা দিচ্ছিলেন তাঁদের জাতীয় সঙ্গীতের প্রতি কোনও শ্রদ্ধা-ভক্তি নেই। বিজেপি একটা বেইমান বিশ্বাসধাতক পার্টি। যাদের কর্তারা মুচলেকা দিয়ে ব্রিটিশের চরবৃত্তি করেছে। তাঁদের কাছে কৈফিয়ত দেবে না তৃণমূল। এদিকে আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি হাজির করতে হবে। সমস্ত অসম্পাদিত ভিডিও ফুটেজ আদালতে জমা করতে হবে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...