Friday, May 15, 2026

রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের মর্যাদায় গাইতে হবে: বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের (National Anthem) মর্যাদায় গাইতে হবে। সোমবার, বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, জাতীয় সঙ্গীতের মতো এবার রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল” গাওয়া হবে- জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় অত্যাধুনিক মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসকে ধরে রাখতে বিধানসভার ফাঁকা জমিতে গড়ে তোলা হয়েছে পাঁচতলা মিউজিয়াম। বাংলার ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে নানা স্থাপত্যের মাধ্যমে। শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “গায়ের ঘামটাও ফুটিয়ে তুলেছেন। শিরা, উপশিরাও বোঝা যাচ্ছে। কী সৃষ্টি করেছেন শিল্পীরা!” সব থেকে নেতাজি ও গান্ধীজির মূর্তি তাঁর পছন্দ হয়েছে বলে জানান মমতা। তবে, আগামীদিনে মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও আম্বেদকরের মূর্তিও রাখার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাককে বলেন মুখ্যমন্ত্রী।

বাংলার সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা নিয়ে বলতে দিয়ে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, “বাংলাকে নিয়ে গর্ব করার মতো কত কিছু আছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিয়ে গর্ব করতে ভুলে যাচ্ছি। বরং নিজেরা নিজেদের বেশি সমালোচনা করছি।”

বিধানসভার বিভিন্ন জিনিস, ঐতিহাসিক নথি থাকবে ওই মিউজিয়ামে। ঐতিহাসিক ঘটনার দলিলের পাশাপাশি বিধানসভার কার্যবিবরণীও থাকবে সেখানে। রাজনৈতিক তর্ক, সওয়াল-জবাব সবই সংরক্ষণর জন্য থাকছে লাইব্রেরি। অডিও-ভিজুয়াল রুম, অডিটোরিয়াম, ডিজিটাল রেকর্ডস রুম সবই থাকছে মিউজিয়ামে। অত্যাধুনিক টাচ স্ক্রিন প্রযুক্তিতে রাজ্যের অনেক অজানা ইতিহাস স্ক্রিনে স্পর্শ করলেই ফুটে উঠবে। এই মিউজিয়ামে ঢুকতে পড়ুয়াদের কোনও খরচ লাগতে না। আই কার্ড দেখিয়ে বিনামূল্যে ঢুকতে পারবে তারা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...