Thursday, May 14, 2026

শহরে সলমন, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিতে কলকাতায় হাজির সুপারস্টার

Date:

Share post:

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (29th KIFF) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেওয়া কথা রাখতে আজ সকাল সকাল কলকাতায় এসে পৌঁছলেন ‘টাইগার’। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য শীতের সকালেও গম গম করছিল কলকাতা বিমানবন্দর চত্বর। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে সলমন নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। নিজের স্টাইলেই অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সুপারস্টার। এয়ারপোর্টে তাঁকে রিসিভ করতে যান বাবুল সুপ্রিয়।

প্রত্যেক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গতকালই শহরে এসে পৌঁছেছেন অনিল কাপুর। গতকাল বিমানবন্দরে তাঁকে রিসিভ করেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আজ সকালে এলেন সলমন। কয়েক মাস আগে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন দাবাং খান। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী সেই সময়ই সলমনকে KIFF এর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিন ভাইজানের জন্য বিমানবন্দরে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল । বিকেল পাঁচটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দেবেন সলমন।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...