Tuesday, May 19, 2026

অবশেষে বিরাট সম্পর্কে মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?

Date:

Share post:

২০২১ টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটের দায়িত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এরপর একদিনের ক্রিকেটের নেতৃত্ব সরিয়ে দেওয়া হয় কোহলিকে। এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হারের পর টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। তখন থেকেই শিরোনামে উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির সম্পর্ক। কারণ অনেকেই মনে করেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারণেই বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিল। এরপর থেকেই একটা তিক্ততার সম্পর্ক রয়েছে ভারতের এই দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে। অনেক প্রশ্ন উঠলেও এই নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার মুখ খুললেন তিনি।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বহু বার বলেছি যে, আমি বিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। বিরাট টি-২০ নেতৃত্ব দিতে চাইছিল না। তাই ও টি-২০ নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর, আমি বলেছিলাম একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যেতে। তারপর আমি তাঁকে বলি তুমি যখন টি-২০ ক্রিকেট করবে না, তখন হোয়াইট বলটাও ছেড়ে দাও। একজন হোয়াইট বল আর আরেকজন রেড বল ক্যাপ্টেন হোক সে ক্ষেত্রে সাদা বলে একজন নতুন অধিনায়ক হবে।”

এরপর রোহিতের অধিনায়কত্ব নিয়ে সৌরভ বলেন,”রোহিতকে আমিই জোর করেছিলাম অধিনায়ক হওয়ার জন্য। ও ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। সেটার ক্ষেত্রে আমার সামান্য ভূমিকা থাকতে পারে। তবে দিনের শেষে ক্রিকেটারদের মাঠে নেমে সফল হতে হয়। আমাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য। আমি সেই চেষ্টা করেছি।”

আরও পড়ুন:Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...