Thursday, May 14, 2026

ভু.য়ো জব কার্ডের তালিকায় শীর্ষে যোগীরাজ্য! দেবের প্রশ্নের উত্তরে জানালেন নিরঞ্জন জ্যোতি

Date:

Share post:

ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার! জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করে কেন্দ্রের শাসকদল BJP। অথচ লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী মনরেগার ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে BJP শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)।

মঙ্গলবার, লোকসভায় তৃণমূল (TMC) সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) তথা দেব লিখিত প্রশ্নে জানতে চান, কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড রয়েছে? উত্তরে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির পেশ করা তথ্য অনুযায়ী,

  • বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪৬৪। একইভাবে অন্যান্য BJP শাসিত রাজ্যগুলিও উত্তরপ্রদেশকে অনুসরণ করে ভুয়ো জব কার্ড তালিকার শীর্ষ রয়েছে।
  • বিজেপির জোটসঙ্গী বিজেডি শাসিত ওড়িষাতেও ভুয়ো জবকার্ডের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৩৩।
  • আরেক বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭ হাজার ৮৫৯।
  • অসমে সংখ্যাটা ৭ হাজার ৯৮৮।

বিজেপি শাসিত রাজ্যের থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ীই অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করার জন্য ভুয়ো জব কার্ড-সহ একাধিক ইস্যুকে বারবার সামনে এনেছে যেখানে বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যেখানে ভুয়ো জবকার্ডের তালিকায় শীর্ষ রয়েছে সেখানে ১০০ দিনের কাজের কোনও টাকা আটকানো হয়নি। অথচ বাংলা যখন তালিকার নীচের দিকে, তখন সেই রাজ্যের প্রাপ্য আটকানো হয়েছে। এর থেকে স্পষ্ট, এতদিন ধরে বিরোধীদের করে আসো অভিযোগের সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করতে চাইছে মোদি সরকার।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...