Tuesday, June 23, 2026

পৌষমেলার দাবিতে বিশ্বভারতীতে ধু.ন্ধুমার,নিরপত্তারক্ষীদের সঙ্গে ধ.স্তাধস্তি আন্দোলনকারীদের

Date:

Share post:

পৌষমেলার দাবিতে বিক্ষোভে ধুন্ধুমার বিশ্বভারতীতে। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হল। আন্দোলনকারীদের স্মারকলিপি জমা দিতে বাধা দেওয়া হলো। তাদের অভিযোগ, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বলাকা গেট বন্ধ রাখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার নিট ফল, কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বলাকা গেট ভেঙে ভেতরে ঢুকে চলল বিক্ষোভ। যদিও, কার্যালয়ে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য সহ কর্মসচিব। প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ ভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা। তারপর থেকে শান্তিনিকেতনের আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করে।

২০১৯ সালে শেষ বার শান্তিনিকেতনে হয়েছিল পৌষমেলা। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল মেলা৷ কিন্তু, পরবর্তীতে, অর্থাৎ ২০২১ ও ২২ সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষমেলা বন্ধ করে দেন৷ যা নিয়ে বিক্ষোভ হয় শান্তিনিকেতন জুড়ে৷ ৮ নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয় কুমার মল্লিক।তাই এবার বোলপুর-শান্তিনিকেতনবাসীরা  আশা করেছিলেন এবার হয়তো পৌষমেলা হবে৷

কিন্তু, দেখা গেল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক করে পুরো বিষয়টিকে দিয়ে বিশ বাঁও জলে ফেলে দিয়েছে। তার প্রতিবাদে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে যান স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু সেখানে বাধা পাওয়ার পর, জেলা শাসক, মহকুমা শাসক, এস এস ডি এ এবং শান্তিনিকেতন ট্রাস্টের কাছে স্মারকলিপি জমা দেন ব‍্যবসায়ী সমিতির সুনীল সিং, কবিগুরু মার্কেটের আমিনুল হোদা, আলাপিনি সমিতির মনীষা বন্দ‍্যোপাধ‍্যায় প্রমুখ।যদিও তাদের এই আন্দোলনকে পাত্তা দিতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...