Saturday, June 20, 2026

KIFF-এর মঞ্চে ‘মহানায়ক’কে কুর্নিশ ‘নায়ক’ অনিলের, উচ্ছ্বসিত চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েই সিনেমার কিংবদন্তি উত্তমকুমারকে কুর্নিশ জানালেন অনিল কাপুর (Anil Kapur)। মঙ্গলবার উদ্বোধন মঞ্চ থেকে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানালেন ‘নায়ক‘ অনিল কাপুর। নিজের অভিনীত ‘নায়ক’ ছবির উদাহরণ টেনে সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর প্রসঙ্গ তোলেন মিস্টার ইন্ডিয়া। বাঙালির ম্যাটিন আইডলকে শ্রদ্ধা জানান অনিল।

কলকাতায় কাজ করার স্মৃতি রোমন্থন করেন অনিল কাপুর। জানান, ১৯৭৯-এ কলকাতা থেকে তাঁর ফিল্মের যাত্রা শুরু। তখন হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের গেস্ট হাউস গিয়েছিল তিনি। সেই ছবির স্পনসর করে পশ্চিমবঙ্গ সরকার। রসিক ‘নায়ক’ বলেন, পশ্চিমবঙ্গ সরকার ছাড়া আমার ফিল্ম কেরিয়ার শুরু হত কি না জানি না!

এরপরেই নিজের সুপার হিট হিন্দি ছবি ‘নায়ক‘-এর প্রসঙ্গ তোলেন অনিল। বলেন, সেই ছবি করার সময়ই সত্যজিতের ‘নায়কে’র কথা শোনেন তিনি। সেই ছবি দেখে অভিভূত মিস্টার ইন্ডিয়া। যেভাবে বাংলার মহানায়ক শুধু একটা ট্রেনের মধ্যে অভিনয়কে চূড়ান্ত পর্যায় নিয়ে গিয়েছেন সেটা অভাবনীয়। অনিলের কথায়, “উত্তম কুমার ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। আমার অভিনীত নায়ক সুপারহিট ছিল। সেই সিনেমায় আমি নায়ক ছিলাম। পরে আমি শুনি বাংলাতেও নায়ক নামে চলচ্চিত্র বানিয়েছেন সত্যজিৎ রায়। সেই সিনেমায় ওয়ান অ্যান্ড ওনলি উত্তম কুমার ছিলেন নায়ক। পরে ডেটেলে সিনেমাটি দেখার সময় তাঁর চরিত্রের গভীরতা দেখেছিলাম।“ বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘নায়ক‘ সিনেমার বার্তা আজও RELEVANT- মত নায়ক অনিলের।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...