Saturday, May 16, 2026

প্রাপ্য টাকা আটকে বু.জরুকি! ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

প্রাপ্য টাকা আটকে রেখে কেন্দ্রের বুজরুকি। এখনও রাজ্যের একশো দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। টাকা মেটানোর দাবি নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের নিয়মিত চিঠি চালাচালি হচ্ছে। তবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই এখনও মেলেনি। এরই মধ্যে ওই সব কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রশাসনিক সূত্রে খবর, চলতি মাসেই বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। যদিও কবে তাঁরা আসছেন, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বাংলার একাধিক রাজ্যের বাস্তব চিত্র ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় টিমের। সব মিলিয়ে মোট চারদিন বাংলার বিভিন্ন প্রান্তের কাজকর্ম খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। জানা গিয়েছে, এই টিমের প্রতিনিধিরা চারদিন ধরে পরিদর্শনের পর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দেবেন। যদিও নবান্নের প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই পরিদর্শন রুটিনমাফিকই হয়ে থাকে। বছরে দু’বার করে কেন্দ্রীয় দল আসে আবাস বা একশো দিনের কাজের প্রকল্পের বাস্তব চিত্র মূল্যায়ন বা পরিদর্শন করতে।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...