Sunday, February 22, 2026

বড় পকেটমা.র! ভু.য়ো জবকার্ডের শীর্ষে থাকা UP-র বিরুদ্ধে কী ব্যবস্থা? প্রশ্ন তুলে তো.প মমতার

Date:

Share post:

নানা অজুহাতে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। অথচ ভুয়ো জবকার্ডের (Jobcard) নিরিখে শীর্ষে যোগীরাজ্য উত্তর প্রদেশে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রক? বুধবার, দুপুরে কার্শিয়াং রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিজেপিকে সবচেয়ে বড় পকেটমার বলে তীব্র ভর্ৎসনা করেন মমতা।

বাংলার বকেয়া আটকে রেখেছে। একের পর এক প্রতিদল আসছে। তার পরেও কেন্দ্রের নিরিখেই বিভিন্ন প্রকল্পে দেশের মধ্যে একনম্বর বাংলা। এর মধ্যেই ফের ১০০ দিনের কাজ ও আবাস যোজনার তদন্তে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন, “ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। ও করেগা, হাম লড়েগা।“

মুখ্যমন্ত্রী জানান, লোকসভাতেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে দেশের মধ্যে ভুয়ো জবকার্ডে তালিকায় শীর্ষে ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। তোপ দেগে মমতা (Mamata Banerjee) প্রশ্ন, সেই নিয়ে যোগী রাজ্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে! বাংলার ১০০দিনের টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রেখেছে! তাহলে কেন উত্তর প্রদেশের বিরুদ্ধে ব্যবস্থা নয়!

মুখ্যমন্ত্রী জানান, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর বৈঠক হবে। সেই বৈঠকের পরেই পরবর্তী কর্মসূচি স্থির হবে।

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...