Sunday, June 14, 2026

জম্মু-কাশ্মীর সংরক্ষণ ও পুনর্গঠন বিল নিয়ে শাহের বক্তব্যে ক্ষু.ব্ধ বিরোধীরা

Date:

Share post:

বুধবার জম্মু-কাশ্মীর সংরক্ষণ ও পুনর্গঠন বিল নিয়ে সংসদে জবাবি ভাষণে জওহরলাল নেহরুর কাশ্মীর নীতির প্রসঙ্গে ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, নেহরুর ভুলের জন্যই কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরে শান্তি ফিরিয়েছে মোদি সরকার। এদিনের বক্তব্যে আগাগোড়া বিগত কংগ্রেস সরকার এবং নেহরুকে দায়ী করায় ক্ষুব্ধ হয় বিরোধী শিবির। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিরোধীরা।

শাহ এদিন সংসদে বলেন, যদি জওহরলাল নেহরু সঠিক পদক্ষেপ করতেন, তাহলে বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত থাকত। এটা ছিল ঐতিহাসিক ভুল। জম্মু ও কাশ্মীর বিল দুটির পাশ করিয়ে ৭০ বছর ধরে বঞ্চিত মানুষদের ন্যায় বিচার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তখন বিরোধী বেঞ্চ তার বিরোধিতা করে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা নিয়ে কড়া মন্তব্যকে ঘিরে ট্রেজারি বেঞ্চ ও তৃণমূল সাংসদদের মধ্যে ব্যাপক হইহট্টগোল শুরু হয়ে যায়। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনা কাশ্মীর নিয়ে হচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা নিয়ে অলীক স্বপ্ন দেখছেন। আসলে রাজ্যে বারবার হারের সম্মুখীন হয়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি। এসব হাস্যকর মন্তব্য তারই প্রতিফলন। এর পরেই বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যেই সরকারপক্ষ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করিয়ে নেয়৷

আরও পড়ুন- ২৪ ডিসেম্বর নি.র্বিঘ্নে টেট শেষ করতে তৎপর প্রশাসন, থাকছে ক.ড়া নিরাপত্তা-বাড়তি বাস

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...