Thursday, May 7, 2026

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আ.গুন!

Date:

Share post:

সাতসকালে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। রেল সূত্রে খবর বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর থেকে হাওড়ার (Bhubaneswar Howrah Route) উদ্দেশে রওনা দেয় জনশতাব্দী এক্সপ্রেস (Janashatabdi Express)। সকাল সাড়ে ছটা নাগাদ ট্রেন কটক স্টেশনে (Cuttak station) পৌঁছতেই আচমকা ব্রেক শু থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান।

কখনো ট্রেন দুর্ঘটনা কখনও বা অগ্নিকাণ্ড, ভারতীয় রেল পরিষেবা নিয়ে অভিযোগের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। আজ ফের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ল। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। কটক রেলস্টেশনে পৌঁছনোর পর ট্রেনের একটি অংশে আগুন ধরে যায়। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকেন যাত্রীরা। ট্রেনের চাকার কাছে আগুন দেখতে পেয়ে দ্রুত রেলওয়ের আধিকারিকদের খবর দেওয়া হয়। স্থানীয় রেলকর্মীরা জানিয়েছেন, ট্রেনটি থেমে থাকার কারণে আগুন ছড়াতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকলকে নিরাপদে ফের রওনা করিয়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...